সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে স্বামীর হাতে গৃহবধূ খুন!

  • আপডেট : শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪
  • ৪০৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে খুন হয়েছেন ফাহিমা আক্তার নামে এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক হুমায়ুন (৪৫)। নিহত ফাহিমা ওই গ্রামের মেহেরআলী মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার রাতে কলহের জেরে তাদের মাঝে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রাত ১১টায় তার কন্যা মাহফুজাকে মামা ফজলু মিয়ার বাড়িতে রেখে আসেন এবং ভোররাতে হুমায়ুন তার মামা ফজলু মিয়ার কাছে ফোন করে খুন করার বিষয়টি জানান। এ ঘটনার পর ফজুল মিয়া ফোন করে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
হুমায়ুনের মামা ফজলু মিয়া বলেন, ভোররাতে হুমায়ুনের বাড়িতে তার বউকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই।
নিহত ফাহিমার বাবা মেহের আলী বলেন, আমার কলিজার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হুমায়ুনের দৃষ্টান্তমূলক বিচার চাই ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জেনেছি হুমায়ুন এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme