সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ‘৫০শে উচ্ছ্বাসে’ স্মরণিকার মোড়ক উন্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুরঃ টাঙ্গাইলের সখীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ চর্যা গবেষক আলীম মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গণি ও কেবিএম রুহুল আমীন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme