সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপু্রে প্রতিহিংসার বলি পুকুর ধারে রোপন করা সুপারি গাছ

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,সখীপু্র : টাঙ্গাইলের সখীপু্রের কুতুবপুর এলাকার একটি পুকুরের ধারে রোপন করা ৫০টি সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১১ ফেব্রুয়ারি ভোরে দুর্বৃত্তরা এ গাছগুলো কেটে ফেলে। এই ঘটনায় পুকুরের মালিক নজরুল ইসলাম খান বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে পুকুরের পাশের জমির মালিক শুকুর মামুদসহ ৬ জনকে আসামি করা হয়েছে। শুকুর মামুদ উপজেলার কুতুবপুর গ্রামের চারবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি।
অভিযোগ থেকে জানা যায়, ঘটনার  আগে আসামি শুকুর মামুদ তার ফসলি জমির পাশে সুপারি গাছ থাকায় তার ফসলের ক্ষতি হচ্ছে –এমন অভিযোগ করে মামলার বাদীকে সুপারি গাছ কেটে নেওয়ার জন্য অনুরোধ করেন। তা না হলে তিনি নিজেই কেটে ফেলবেন বলে হুমকি দেন। হুমকি দেওয়ার কিছুদিন পরেই দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে।
মামলার বাদী নজরুল ইসলাম খান বলেন, শুকুর মামুদ  দপ্তরি পদে চাকরি করলেও ওই বিদ্যালয়ের শিক্ষকদেরও তিনি নানা সময়ের হুমকির ধামকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আসামিরা ভোর রাতে সুপারি গাছ কাটার বিষয়ে স্বীকার করেছেন।
আসামি শুকুর মাহমুদ বলেন, আমার ফসলি জমির সীমানা ঘেঁষে সুপারি গাছ রোপন করায় আমার জমির অনেক ক্ষতি হয়েছে। তবে সুপারি গাছগুলো আমি কাটিনি। সখীপু্র থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme