সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপু্রে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে ওয়াহেদ আলী (২৮) পলাতক রয়েছেন। নিহত সামাদ মিয়া (৫৫) ওই এলাকার মৃত ছলিম উদ্দিন মাতাব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সামাদ মিয়াকে তাঁর বাড়ির রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 স্থানীয়রা আরো জানায়, নিহত সামাদ মিয়ার ছেলে ওয়াহেদ আলী একজন মাদকসেবী এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। সন্ধ্যায় তিনি বাড়িতেই ছিলেন।
ঘটনার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্যই বাবাকে খুন করে পালিয়েছেন তিনি। এর আগেও ওয়াহেদ নেশার টাকার জন্য তার মা-বাবাকে মারধর করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই নিহতের ছেলে পলাতক।
ওয়াহেদ আলী মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme