সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদরের ছিলিমপুরে মৃতদের নামে চাল উত্তোলন করে আসছে মেম্বার

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৩৮০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের কাছে মৃতদের ৭টি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড নিজের কাছে রাখায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সকলেই মৃত বলে জানা যায়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ছিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালি নূর, মৃত ৭ জন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিলেন। এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি।

এই কার্ডগুলোর মালিক সবাই মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল। কর্মকর্তা আরও বলেন, তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিসয়টি জানানো হবে।

ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাদেক আলী বলেন, মৃত ব্যক্তির কার্ড ওই মেম্বারের কাছে থাকাটা অবৈধ। আমার ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা ইউনিয়নের কোন বাসিন্দা যদি এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকে, তবে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme