সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশি ফরহাদ ইকবালের সমর্থনে চরবাসীর উদ্যোগে বাইসাইকেল শোভাযাত্রা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাই সাইকেল শোভাযাত্রায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল চরবাসীর পক্ষ থেকে এ বাই সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme