সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী পালন করেছে সামাজিক সংঘঠন

  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: “একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে নবজাগরণ সমাজ সেবা সংঘ। শনিবার (১৪ জুন) বিকেলে ৫ টা থেকে সন্ধা ৭ পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের প্রথম দিনে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বেলুটিয়া মাদ্রাসা মাঠে ও ধনবাড়ি-গোপালপুর সড়কের দত্তবাড়ী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু প্রজাতির বিশেষ করে নিম, হরিতকি, কৃষ্ণচূড়া ও বকুলফুল গাছ রোপন করা হয়। একই সাথে গাছের সুরক্ষায় বেষ্টনী প্রদান করা হয়। 

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযানের শুভ উদ্ধোধন করেন আলমনগর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ও নবজাগরণ সমাজ সেবা সংঘের উপদেষ্টা আমিনুল ইসলাম মারুফী। এ সময় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ সেবা সংঘের উপদেষ্টা নজরুল ইসলাম, এডমিন খালিদ মঞ্জিল মুজাহিদ, সাইফুদ্দিন, খন্দকার বদিউজ্জামান বুলবুল, সদস্য জিহাদ, তাহসিন, রিমন, শিমুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নবজাগরণ সমাজ সেবা সংঘের কাজের ভূয়সী প্রশংসা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme