সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সবুজ পৃথিবীর ১৪ বছর পূর্তি অনুষ্ঠান

  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪২৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদকঃ সবুজ পৃথিবীর ১৪ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে আলোচন সভা, পুরস্কার বিতরন ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচক ছিলেন ভারতের বিশিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদ সঞ্জয় বসাক, ময়মনসিংহের সাংবাদিক ও সাস্কৃতিক ব্যক্তিত্ব কবি স্বাধীন চৌধুরী, এস এস এস এর পরিচালক সন্তোষ কুমার পাল ও অধ্যাপক অনিক রহমান বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর সাধারন সম্পাদক সহিদ মাহমুদ। আলোচনা শেষে পুরস্কার বিতরন করা হয়। ঈদের দিন বৃক্ষ রোপণ প্রতিয়োগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন সেলিম রেজা, বিউটি আকন্দ, সুব্রত কর্মকার, আব্দুল মজিদ, বুলবুল হোসেন, রামকৃষ্ণ বসাক, হাসান চৌধুরী, ফিরোজ আহমেদ, ইলমাতুল ইসলাম ও রূপম। এছাড়া সফল সংগঠক হিসেবে বিপ্লব কুমার কর্মকারকে সবুজ পৃথিবী স্বর্ণ পদক প্রদান করা হয়। পরে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৪ টায় লৌহজং নদীর পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme