সরকারি নির্দেশ ভঙ্গ করায় টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৯৪০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারি নির্দেশ ভঙ্গ করে হাট বসানোর অভিযোগে গালা হাটের ইজারাদার মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।

পরে সেনাবাহিনীর সহযোগিতায় হাট বন্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তীতে সীমিত আকারে হাট পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। এসময় গালা ইউনিয়নের চেয়ারম্যান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme