সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারী জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের স্মৃতি বিজড়িত সন্তোষে একটি বিশেষ মহল কর্তৃক সরকারি পুকুর/ জলাশয় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকা‡ল পৌর শহরের সন্তোষ পীর শাহাজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত বছর ১২ পত্রিকায় “ভাসানীর হাতে গড়া বাজার দখলে নিয়ে নির্মাণ হচ্ছে বহুতল মার্কেট” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনসহ বিভিন্ন মহলে নজরে আসলে উধ্বর্তন কর্তপক্ষের হস্তক্ষেপে মার্কেট নির্মাণের জন্য মাটি ভরাট বন্ধ হয়।
জানা যায়, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট ৩৩টি প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কাজ শুরু করেন । এ কাজ গুলো বঙ্গবন্ধুকে সমন্বয় করেই শুরু করেছিলেন, যেমন কাগমারী কলেজ প্রতিষ্ঠিত করেন ১৯৫৭ সালে । পরবর্তীতে ভাসানী বঙ্গবন্ধুকে একটি চিঠি লিখেন যে এ সন্তোষে আমি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় করতে চাই বলেও জানা যায়। সেই সালেই ১৯৭৪-৭৫ সালে টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১০ একর জমি লীজের জন্য আবেদন করেন আব্দুল হামিদ খান ভাসানী। সে বছরই সেখানে আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত করেন পীর শাহ্জামান মার্কেট এবং ভোগ্য পণ্য সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ভাসানীর মৃত্যুর পর ১৯৮৪ সালে জাতীয় সংসদে গঠন করা হয় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট বোর্ড। এই ট্রাষ্টই বোর্ডের দখলেই ছিল এই জমি। পরবর্তীতে ২০০৫ সালে ট্রাষ্টই বোর্ডের সাথে সমঝোতা স্বাক্ষর হয় ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাথে।
আরও জানা যায়, ২০০৫ সালেই বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও  জনপথ বিভাগের ফজলুল করিম সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট বোর্ড পক্ষে সেক্রেটারী এবং সহকারী কমিশনার (ভূমি) সদরকে বিবাদী করে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। ডিপি খতিয়ান ১/১ সাবেক দাগ ৮০৩,৮০৪, এবং হাল দাগ ২০০৪,২০০৫,২০০৬ । ২০০৭ সালে সে রেকর্ড মামলায় রায় পান বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও  জনপথ বিভাগ।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, পীর শাহ্জামান মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমান আহবায়ক ও ভাসানীর নাতি  হাসরত খান ভাসানী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক মাসুম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন বিএসসি প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme