সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারী সাদ‘ত কলেজ প্রাণী বিদ্যা বিভাগের (অনার্স) ‘৯৯ ব্যাচের প্রথমপুর্নমিলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ আবার বছর কুড়ি পর’ শুধু তাঁর নয়, তাঁদের অনেকের সঙ্গে দেখা হলো। যাঁরা একসময় এক বেঞ্চে বা পাশাপাশি ডেস্কে বসতেন অথবা অন্য সেকশনে ক্লাস করতেন। কলেজ জীবনের সেই বন্ধুরা সবাই চল্লিশের কোঠায়। নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। সরকারী সাদ‘ত কলেজ তাঁদের সবারই জীবনের পথপ্রদর্শক হয়ে আছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল ডিসি লেকে ২০ বছর আগে সরকারী সাদ‘ত কলেজে প্রাণীবিদ্যা বিভাগের অনার্স ৯৯ ব্যাচে পড়ার সময়ের স্মৃতিগুলো দিনভর নানা আয়োজনে, আড্ডায় খুঁজে ফিরেছেন দেশসেরা এই মেধাবীরা। প্রথম দিন ৫৬জনের আড্ডা হলেও আগামীতে অনেক বড় পরিসরে পরিবার পরিজন নিয়ে অন্তত ছয় শতাধিক মানুষের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সকালে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সরকারী সাদ‘ত কলেজ প্রাণী বিদ্যা বিভাগের অনার্স ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে মধ্যাহ্নভোজের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। জমে উঠে স্মৃতিরপাতার গল্পগুলো। এ সময়ে এক অন্য রকম আবহের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, ৯৯ ব্যাচের সকল বন্ধু বান্ধবীদের একত্র করতে ফেসবুক গ্রুপের মাধ্যমে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। আজকে অন্তত ৫৬জন একই প্লাটফরমে একত্রিত হয়েছিল। তারা আশা করেন এই গ্রুপের দেশসেরা মেধাবীদের শক্তিকে একত্র করে দেশের, সমাজের এবং নিজ বন্ধুদের পরিবারের মানোন্নয়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকারী সাদ‘ত কলেজ প্রাণী বিদ্যা বিভাগের ৯৯ ব্যাচ।

এ কাজ এগিয়ে নেয়ার জন্য মো. আতিকুল আলমকে আহবায়ক ও মো. আব্দুল মোত্তালিবকে সদস্য সচিব এবং শেখ মো. আবু তাহের, লায়লা সুলতানা, খন্দকার ইলিয়াস শেফা ইউনুস আলীকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme