সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি বলেছেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষির এই অগ্রগতি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষির বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা কৃষি কর্মকর্তা ড. সঞ্জয় কুমার পাল মির্জাপুরে কৃষির অগ্রগতি শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার কৃষির অগ্রগতি তুলে ধরেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme