সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৭৫৯ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, বর্তমান সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান মিন্টু, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান প্রমুখ।

এসময়, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূঞাপুরে জুয়াড় আসরের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়ীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পার্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme