সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

সাংবাদিকদের সম্মানে এমপি ছোট মনির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৬২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল – ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল শুক্রবার শহরের ভিক্টোরিয়া ফুড জোনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ , বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আক্তার শামীম, প্রেস ক্লাবের সদস্য ও টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির , মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি একরামুল হক খান তুহিন, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মির্জা শাকিল, নিউএজ স্টাফ রিপোটার হাবিব খান,  এটিন বাংলার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন, এনটিভির স্টাফ রিপোটার মহব্বত হোসেন, সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম , দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি জোবায়ের মল্লিক বুলবুল ,জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুজ্জামান মোস্তফা, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন, সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার প্রকাশক আতিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে তানভীর হাসান ছোট মনির বলেন, টাঙ্গাইলে কর্মরত সকল সাংবাদিকের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। টাঙ্গাইলে আওয়ামী লীগ সরকারের সময়ে চার লেন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল ও অর্থনৈতিক জোনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। একটি নিউ টাউন গড়ার পরিকল্পনাও রয়েছে। এতে সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা থাকবে। আগামীতে দলের মনোনয়ন পেলে নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme