সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ, প্রতিবাদে এমপির সকল অনুষ্ঠান বর্জনের ঘোষনা

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। রোববার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে।

টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে সংসদ সদস্যের অনুসারীরা আজ দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাব মৌন মিছিল কর্মসূচি পালন করে।

জানা যায়, শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে।

সখীপুর প্রেসক্লাবের সভাপতি বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা এ ধরনের ন্যক্কারজনক কর্মসূচি পালন করায় সখীপুর প্রেসক্লাব রোববার বেলা ১ টায় জরুরি সভা ডাকেন। সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জনসহ নানা কর্মসূচি হাতে নেয় সখীপুর প্রেসক্লাব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme