সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক মহব্বত হোসেনের বাবার ইন্তেকাল

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৬৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি, জাতীয় দৈনিক খোলা কাগজ এর টাঙ্গাইলস্থ স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের বাবা আব্দুল মান্নান সিদ্দিকী বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার দিনগত রাত ১০টার পর টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ বাদ যোহর শহরের প্যারাডাইসপাড়া দরবার মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাযায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme