সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক রবিনের মায়ের ইন্তেকাল

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জনপ্রিয় ইংরেজি দৈনিক দি ডেইলি পোস্ট এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক রবিন তালুকদারের মা রুবিনা আক্তার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বাদ জু”মা উত্তর তারটিয়া এত্বেহাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, যমুনা টেলিভিশনের
টাঙ্গাইল জেলা প্রতিনিধি শামীম আল মামুন, ঢাকা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক খবরের কাগজ এর জেলা প্রতিনিধি জুয়েল হিমুসহ এলাকার সকল শ্রেনীর মানুষ।

জানাজা শেষে উত্তর তারটিয়া কেন্দীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবারের সদস্যরা জানায়, রুবিনা আক্তার দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ফুসফুসে সংক্রমণের ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে রুবিনা আক্তার গুরুত্বর অসুস্থ হয়ে গেলে সোনিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। 

রুবিনা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme