সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাবেক ছাত্রনেতা প্রয়াত নূরনবী কোহিনুর এর স্মরণ সভা

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক ছাত্রনেতা প্রয়াত নূরনবী কোহিনুরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অথিতি ছিসেবে উপস্থিত ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা, হারুন-অর-রশীদ, ভাসানী অনুসারী পরিষদ এর সভাপতি আব্দুল হামিদ, দৈনিক আজকের সংবাদ এর সহ-সম্পাদক, জামাল উদ্দীন জামাল, প্রয়াত ছাত্রনেতা নুরনবী কোহিনুরের বড় ভাই, নুরুল হুদা নয়া সরকার ও স্ত্রী খালেদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানু। স্মরণ সভায় ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল।

স্মরণ সভায় বক্তরা বলেন, ছাত্র জীবন থেকেই নূরনবী কোহিনুর অধিকার আদায়ের রাজনীতি করেছেন। কখনোই সাধারন খেটে খাওয়া মানুষের কথা ভুলে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অত্যন্ত সাধারন জীবন যাপন করেছেন। যেটা বর্তমান রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে বিরল।

উল্লেখ্য, প্রয়াত ছাত্রনেতা নূরনবী কোহিনুর সরকারী এম, এম ,আলী কলেজ, কাগমারী ছাত্র সংসদে ১৯৮০ সালে বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। পরে তিনি বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত হয়ে টাঙ্গাইল জেলা কৃষক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেণ। গত ৩০ এপ্রিল রাতে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme