সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মানান্নের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কাতুলীতে স্মরণসভা

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৮৬৩ বার দেখা হয়েছে।
dav

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক আব্দুল মান্নান এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার টাঙ্গাইল সদরের কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের আলো পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রামাণিক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী সরকার,

সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আঃ কদ্দুছ খান, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আঃ কাদের জোয়ারদার, শিক্ষক আঃ সামাদ, সমাজ সেবক ফারুক রহমান সোনা মিয়া জোয়ারদার,

তারুণ্যের আলো পরিষদের সভাপতি মোঃ আঃ মালেক, জাহিদুল ইসলাম, মামুন, আব্দুল রশিদ ও আমিনুর ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের আলো পরিষদের সম্পাদক মিরাজ মোহসিন। দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে হাজারো মানুষের চিকিৎসা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme