সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাবেক স্ত্রীর কাছে যুবলীগ নেতা, এলাকাবাসীর মারধর

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন মো. উজ্জল হোসেন নামে এক যুবলীগ নেতা। পরে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন স্থানীয়রা, আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার ২১ অক্টোবর সকালে ইউনিয়নে সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। উজ্জল হোসেন ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় ইউপি সদস্য লুৎফর হোসেন জানান, ছয় মাস আগে সাটুরিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে উজ্জল হোসেনের বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর আড়াই মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ফের উজ্জল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং বৃহস্পতিবার ২০ অক্টোবর রাতে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজন বিষয়টি টের পায়। পরে তারা উজ্জলকে আটক করে। সকালে বিষয়টি জানতে পেরে তাকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৪০ ঊর্ধ্ব এক ব্যক্তি উজ্জল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করছেন। আশপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন, কোনো বাধা দিচ্ছেন না। ভিডিওটি স্যোশ্যাল মিডিয়ার ছাড়ার পর অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব জানান, বিষয়টি জানার পর উজ্জল হোসেনকে যুবলীগের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, ভিডিওটি দেখার পর এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme