সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর খান মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাউফজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন প্রমুখ।

পরে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme