সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ার সেল উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৫৪ বার দেখা হয়েছে।

মো. পারভেজ সরকার – সিরাজগঞ্জের সলঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ার সেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ধোপাকান্দী গ্রামের স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় টিয়ার সেল গুলো উদ্ধার করা হয়।

 হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রউফ জানান, ধোপাকান্দীর স্বরস্বতী নদীতে মাছ ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থান ১২টি টিয়ারসেল দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছে টিআর সেল গুলো উদ্ধার করে। পরে 

খবর পেয়ে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা টিয়ার সেল হেফাজতে নেন। 

সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান জানান, উদ্ধার টিয়ার সেল গুলো গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলার ঘটনায় লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা আমাদের।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme