সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সুখিপুরে মা-মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদে মানবন্ধন

  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৮৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে মা-মেয়েকে শ্লীলতাহানি ও বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বড়চওনা-ধৈনাজানি সড়কের ইন্দ্রারজানি এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ডিএম শামছুল হকের সভাপতিত্বে জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সৈয়দ আ. মালেক শুকু (মেলিটারি), উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রিপন তালুকদার, প্রধান শিক্ষক জাকির হোসেন, নাজমুল হক, জামাল হোসেন মুন্নাসহ গ্রামের তিন শতাধিক নারী পরুষ অংশ নেয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ভাতগড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সোরহাব বিএসসি ও বারেক মিয়াসহ তাঁর সাঙ্গপাঙ্গরা ওই গ্রামের ফাহিমা খাতুনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফাহিমা ও তার মেয়েকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। এ ঘটনায় সখিপুর থানায় ফাহিমা খাতুন বাদি হয়ে মামলা করেছেন। এ মামলায় বারেক মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন সখিপুর থানা পুলিশ।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) বদিউজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme