সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সুন্দর শহর গড়ার প্রত্যয়ে সংবাদ সম্মেলন করছেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম

  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: পরিবেশ দূষন প্রতিরোধ, যানজট ও নোংরামুক্ত টাঙ্গাইল শহর গড়ার প্রত্যয়ে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার(২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম কক্ষে সুন্দর শহর সৃষ্টির প্রত্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আকিবুর রহমান ইকবাল।
লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল আমাদের ঐতিহ্যবাহী জেলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমানে আমরা কিছু মৌলিক সমস্যার সম্মুখিন হচ্ছি। যা সাধারণ মানুষের জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। রাস্তাঘাটের বেহাল দশা, পরিবেশ দুষণ, অসহনীয় যানজট এবং লৌহজং নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতার অভাবে আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রকট আকার ধারন করছে। টাঙ্গাইল শহরের বিভিন্ন প্রবেশদ্বার সহ বিভিন্ন জায়গায় অত্যন্ত নোংরা। টাঙ্গাইলকে ক্লিন টাঙ্গাইল ঘোষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। টাঙ্গাইলকে বাসযোগ্য, নিরাপদ এবং আধুনিক জেলা হিসেবে দেখতে চাই। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, বরং নাগরিক দায়বদ্ধতা থেকে সোচ্চার হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবী গুলো পূরণে প্রশাসনের এগিয়ে আসা। সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর শহর গড়ে তোলা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব শহিদ মাহমুদ, সদস্য জাকির হোসেন খান, ফরহাদ আলী, রাকিব হায়দার, কাজী বজলুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme