সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সেতুর নিচে চা বিক্রেতার লাশ

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৩ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে সেতুর নিচ থেকে ইসমাইল হোসেন (৩৬) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। (২০সেপ্টেম্বর) রবিবার সকালে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় একটি ছোট সেতুর নিচ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন ঝাওয়াইল গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি ওই বাজারে ছোট্র একটি দোকান দিয়ে চা বিক্রি করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সারাদিন চা বিক্রি করেছেন তিনি। সন্ধ্যা রাতে দোকান বন্ধ করে বাড়ী ফিরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। রবিবার সকালে ওই সেতুর নিচে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। লাশের পা ভাঙ্গা ও মাথায় ক্ষতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে তারা দাবী করছেন, রাতে তাকে খুন করে সেতুর নিচে লাশ ফেলা হয়েছে। তবে, নিহত ইসমাইল নেশার সাথে জড়িত ছিলো বলেও নিশ্চিত করেছেন তারা।ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল দেখে সড়কে বড় কোনো গাড়ীর সাথে ধাক্কা লেগে বা চাপা পড়ে মারাত্বক আঘাত পেয়ে সেতুর নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

লাশের বাম পা ভাঙ্গা, শরীরে থেতলানোর চিহৃ ও মাথায় জগম আছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme