সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন মৃত্যু বরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার সকাল ১০টায় ১ম জানাজা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামে বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর নিজ গ্রাম সেহড়াতৈল মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
তাঁর মৃত্যুতে সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ, এসএসএস’র চেয়ারম্যান কাজী জাকেরুল মওলা, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়াসহ সেতু পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme