সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সেবার নামে হয়রানি করলে কঠোর ব্যবস্থা….মির্জাপুরে আইজিপি

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৯৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, মানুষ বিপদগ্রস্থ হয়ে পুলিশের কাছে সেবা পেতে আসে। সেখানে এসে নিরপরাধ কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়।

সেবার নামে নিরপরাধ মানুষ কে হয়রানির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার সন্ধায় মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে আইজিপিকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আইজিপি তাঁর বক্তৃতায় আরও বলেন, পুলিশ এখন যুদ্ধ করছে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।

এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি,

ঢাকা রেঞ্জেরে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক,

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়।

এর আগে ড. জাবেদ পাটোয়ারি কুমুদিনী হাসপাতালে পৌছালে তাকে শুভেচ্ছা জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

পরে তিনি কুমুদিনী লাইব্রেরি ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme