সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলেঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বিক্ষোব্ধ এলাকাবাসী।

রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়। এতে মহাসড়কের দুইদিকেই দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।পরে কালিহাতী উপজেলা প্রশাসন আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয়।

উল্লেখ্য, গত ২৪ জুন বিকেলে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাগিং করে সবুজ, সজীব, রাফিসহ ১৫-২০ জনের একদল যুবক হৃদয়ের উপর পৈশাচিক ভাবে নির্যাতন করে রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme