সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল এর ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৯৩৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল এর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীতে চিনি, সেমাই, দুধ, ডাউল, চাল, কালিজিরা চাল, আটা দেয়া হয়েছে।

এসময় টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সমাজ কল্যাণ সম্পদক আব্দুল বাতেন, ছাত্রনেতা আলামিনসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় কর্মহীন মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও অসহায় গরীব মানুষের পাশে থাকবেন বলেও জানান তিনি। ঈদ উপহার পাওয়া সাধারণ মানুষ তার এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তার জন্য দোয়া করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme