সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হারপিক খেয়ে আত্মহত্যা করেছে সাংবাদিক রেফাজের স্ত্রী

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৯১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পারিবারিক কলহের জের ধরে হারপিক খেয়ে সাংবাদিক রেফাজের স্ত্রী রুবি সুলতানা (৪০) আত্মহত্যা করেছেন। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবি দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে এবং দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী।

সাম্প্রতি তিনি টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার নবাগত উপ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তারা টাঙ্গাইল শহরে ভাড়াকৃত বাসায় বসবাস করতেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হারপিক খেয়ে গুরুতর আহত অবস্থায় রুবি সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme