সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হাসান মিয়া হত্যা মামলার ৪ ও ৫ নম্বর আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে।
হাসান মিয়া হত্যা

মো.সোহেল রানা:  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর হাসান মিয়া (৬২) হত্যা মামলার ৪ এবং ৫ নম্বর পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে হাসান মিয়া হত্যা মামলার ৪ ও ৫ নম্বর আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মির্জাপুর উপজেলার সরিষাদাইর গ্রামের মৃত নফেজ উদ্দিন মেয়ে নিলুফা বেগম (৩০) এবং একই এলাকার মৃত ফালু হাজী ছেলে অমির হামজা  (৩৫)। গ্রেফতারকৃতদের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হিজলতলী এলাকা হতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নিহত হাসান মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সাথে তার স্বামীর ছোট ভাই সজল মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গত ৩১/০৩/২০২৩ খ্রিঃ তারিখ সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন সরিষাদাইর সাকিনস্থ রুবিনা আক্তারের স্বামীর বাড়িতে উপরোক্ত গ্রেফতারকৃত আসামীগণসহ আরো ৫/৬ জনমিলে উক্ত ঘটনায় নিহত হাসান মিয়াকে এলোপাথারীকিল, ঘুষি ও লাথি মারিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত হাসান মিয়ার পুত্র মোঃরাকিব মিয়া বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme