সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব কারও ব্যক্তিগত নয়: কাদের সিদ্দিকী

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের। কারও ব্যক্তিগত নয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমি তাদেও সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে। মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাহলে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তেমনি তাদের বিরুদ্ধে দাঁড়াতেও আমাদের একটু বাধবে না।

তিনি বলেন, শেখ হাসিনার অন্যায়, আওয়ামী লোকের অন্যায়, ভালোভাবে না চালাতে পারা এসব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের। ব্যক্তিগত কারও নয়।

এ সময় বীরবিক্রম আবুল কালাম আজাদ, বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীরপ্রতীক ফজলুল হক, বীরপ্রতীক আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme