সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হুগড়া ইউনিয়নের কর্মী ও ভোটারদের উপর নৃশংস হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন কর্তৃক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিনের কর্মী ও ভোটারদের উপর নৃশংস হামলার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হুগড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম দুলাল, পৌরসভার সাবেক কাউন্সিলর মির্জা রনি আহমেদ রিংকু, সরকারি এমএম আলী কলেজের অধ্যাপক শামসুল হুদা, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধক্ষ্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তরা এই নৃশংস হামলায় জড়িতদের আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমুলক শাস্তি দিয়ে হুগড়া ইউনিয়নে সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানান।

মনববন্ধন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme