সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ১৮৬৮ সালের এই দিনে জন্ম হয়েছিল নোবেলজয়ী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের। তিনি ১৯৩০ সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। জন্মদিনে তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ১৪ জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ সাল থেকে বিশ্বব্যাপি  দিবসটি পালিত হয়ে আসছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের সাথে টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ‘হৃদয়ে মধুপুর ব্লাড গ্রুপ সোসাইটি’ নামের রক্তদাতা প্রতিষ্ঠান শনিবার বেলা ১১ টার দিকে দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করে। সংগঠনের তরুণরা মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মানববন্ধন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার অনুষ্ঠান করেছে। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। সংগঠনের সভাপতি সোহান তালুকদার, সাধারণ সম্পাদক আরশেদ আলমের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ আনন্দ শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তাদের সাথে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। পরে মধুপুর রফিক আইটি ইন্সটিটিউটে কেক কাটা ও আলোচনা সভা হয়।সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস.এম শহীদ, রাসেল কবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জানান, তাদের সোসাইটি এ পর্যন্ত ২ হাজার রোগীকে ২ হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন করেছে। সুরুজ নামে একজন নিজ শরীর থেকে ৮৬ বারের মতো রক্ত দিয়েছেন। সভাপতি সোহান দিয়েছেন ১৮ বার, সাধারণ সম্পাদক আরশেদ আলম দিয়েছেন ১৯ বার। এ রকম প্রতিটি সদস্য রোগীদের কে রক্ত দিয়ে মানব সেবায় ভূমিকা রেখে যাচ্ছেন।অনুষ্ঠানে সহসাধারণ সম্পাদক খাইরুল, সদস্যদের মধ্যে বিশাল চৌহান, মো. সোহান, হাসান আল-রাফি, তাবাসসুম মীম, রাফিউ সরকার, খন্দকার বুলবুল, মো. শুভসহ কার্যকরী সদস্যগণ উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme