সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

১৪ এপ্রিল টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ডের উদ্বোধন করতে আসছেন

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের কৃষকদের মাঝে হস্তান্তরের মাধ্যমে কৃষি কার্ডের উদ্বোধন করতে আসছেন। বাংলা নববর্ষের প্রথম দিন সকাল সাড়ে ১০ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সাথে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তত করা হচ্ছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙাচূড়া রাস্তাগুলো জোড়াতালি দিয়ে ঠিক করা হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী- সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে প্রধানমন্ত্রী রউনা হবেন। প্রথমেই তিনি সকাল ১০ টায় সন্তোষে উপস্থিতি হয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিতি হয়ে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে ১২ টা ১৫ মিনিটে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্ততি নিচ্ছি। প্রধানমন্ত্রীর আগমনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme