সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল র‌্যাব কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হরতকী তলা উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকার মৃত রতনের ছেলে মো: বিপ্লব বেগ (৩২)। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি জানায়, মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিয়াকৈর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

র‌্যাব আরো জানায়, আটককৃতের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme