সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

২০১৮ সালের ভোট চুরি ‘৯৯ সালকে ছাপিয়ে গেছে -বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিগত ১৯৯৯ সালের ১৫ নভেম্বর যে ভোট চুরি হয়েছিল তারচেয়ে বেশী ভোট চুরি হয়েছে ২০১৮ সালের নির্বাচনে। তাই এখন আর আমি ‘৯৯ সালের ভোট চুরির কথা বলতে চাই না। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে সখিপুর ডাক বাংলো চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সব কথা বলেন।

নির্বাচন কমিশনার প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন আবু হেনা সাহেব মেরুদন্ড ওয়ালা নির্বাচন কমিশনার ছিলেন। আর বর্তমান যারা নির্বাচন কমিশনার হয় তাঁরা হলেন মেয়েও না ছেলেও না, মেরুদন্ডহীন লোক।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে সরকার কর্তৃক জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদে বুধবার টাঙ্গাইলের সখীপুরে জনসভা করে কৃষক শ্রমিক জনতা লীগ।

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কয়েক দিন যাবত শুনছি বন বিভাগ নোটিশ দিয়েছে বাড়িঘর ছেড়ে দিতে হবে। এসব জমিতে রয়েছে মা-বাবার কবর, বাড়ি-ঘর ও ফসল আবাদের জায়গা। তিনি বন বনবিভাগকে হুশিয়ারি দিয়ে বলেন, এক ইঞ্চি জমির মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায় তাহলে আমাকে খবর দিবেন। তাদের (বন বিভাগের লোক) সখীপুর থেকে বের করে দেওয়া হবে।

আব্দুস ছবুর খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, দুলাল মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme