সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৩০ চীনা কোম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি

  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৯৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বাংলাদেশের সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। যার মধ্যে ১০০ কোটি ডলারের বেশি হবে বিনিয়োগ।

রোববার (৩০ মার্চ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “চীনের ২.১০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছে। এই অর্থ আগের যে বড় অংকের ঋণের চেয়ে ভিন্ন। ঋণের ইতিবাচক দিক হলো, তা নিঃশর্তভাবে পাওয়া যায়। তবে নেতিবাচক হলো, আমাদের এই টাকা ফেরত দিতে হবে। বিনিয়োগ আসলে অর্থনীতিতে স্থায়ীভাবে থাকে এবং কর্মসংস্থান সৃষ্টি করে, যা ঋণের মাধ্যমে সম্ভব হয় না।”

আশিক চৌধুরী আরও জানান, “এই ২.১০ বিলিয়ন ডলারের মধ্যে ১ বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে ৩০টি চীনা কোম্পানির কাছ থেকে। এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে। প্রায় ৮০০ একর জমির ওপর এই শিল্পাঞ্চল তৈরির প্রকল্প চলমান।”

তিনি উল্লেখ করেন, “গত তিন মাসে চীনা বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে এবং সরকার নানা বড় সিদ্ধান্ত নিয়েছে। নির্মাণকাজ শুরুর জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং চীনা কোম্পানিগুলো বর্তমানে বিনিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী।”

চীন সফরে স্বাস্থ্য সেবা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলেও জানান তিনি। “১২ শতাংশের মতো অনুদান এসেছে, যা প্রায় ২৫০ মিলিয়ন ডলার। এর মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার জন্য এবং ১০০ মিলিয়ন ডলার হাসপাতালে নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে।”

আশিক চৌধুরী বলেন, “চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি আমাদের জন্য বড় প্রভাব রেখেছে। চীনা বিনিয়োগের গুরুত্ব নতুন করে আমরা উপলব্ধি করেছি। আমাদের আরও বেশি হারে চীনে বিনিয়োগের সুযোগ গ্রহণ করা উচিত।”

তিনি আরও জানান, আগস্ট থেকে মার্চের মধ্যে ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যার আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলারের মতো।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme