সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল র‌্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।

৭ ডিসেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার নতুন তেঁতুলিয়া এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: ইকরামুল আলী (৩৭) ও নরসিংদী জেলার ভাগদী এলাকার মো: আরমান মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (২২)। পরে আটককৃতদের ব্যবহৃত ট্রাক তল্লাশী চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।

পরে র‌্যাব মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme