সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৬দফা দাবিতে গোপালপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি 

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক, স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে। ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতাসহ, পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে; অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার আয়োজনে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি এস এম সামসুল ইসলাম, সম্পাদক সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ লুৎফর রহমান সহ সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দাবি উপস্থাপন করেন, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী ফজলুল হক। বক্তারা বলেন, আমরা চাই না শিশুদের, জনগণের স্বাস্থ্য সেবাযর কোন ব্যাঘাত ঘটুক, যদি আমাদের প্রাণের দাবি মেনে না নেয়া হয়, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকার যেন দ্রুত আমাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme