সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৯ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৬৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ৯ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছে।

রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার কার্যক্রম শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ঢাকা থেকে টিম এসে ৯ ঘন্টা পর সকাল ৮ টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি গুলো লাইনে তোলা হয়।

এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেসের এরপর নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ২৫ জুলাই শনিবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme