সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

কাজল আর্য, : টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কালিহাতীর পাথালিয়ায় শফি সিদ্দিকী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, স্বরণসভা ও তবারক বিতরণ হয়। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয় ।

তুখোড় বক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। ২৫ বছর পেরিয়ে গেলেও আজও হয় নি হত্যার বিচর। এতে ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন এখন আর বিচারের আশা করি না।

মৃত্যুবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার নেতৃত্বে শফি সিদ্দিকী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, স্বরণসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ুন খালিদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সিদ্দিকী প্রমুখ।

অন্যদিকে পৃথকভাবে মৃত্যুবার্ষিকীর কর্মসুচিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়রারম্যান আনসার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো, উপজেলা যুবলীগের সভাপতি নুরন্নবী সরকার প্রমুখ।

সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শফি সিদ্দিকীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন হত্যার সুষ্ঠু বিচার হলেই শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme