সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মরণ সভা ও সম্মাননা প্রদান

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৯৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে টাঙ্গাইলে স্মরণ সভা ও বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. বেলাল হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান মিয়াসহ বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme