সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কুদরত আলী

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ১০৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুরে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন। এর আগে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে উপজেলা সদর বাজারে বিশাল শো-ডাউন করেন মো. কুদরত আলী । এসময় নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য দেখা দেয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.কুদরত আলী বলেন ,জাতিজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে।

তিনি আরো বলেন আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

কুদরত আলী ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে নাগরপুরে ছাত্রলীগকে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

এছাড়াও তিনি নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এবং জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।রাজনীতির পাশাপাশি কুদরত আলী বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্বৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি দীর্ঘদিন ধরে যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভাল কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দুইবার জেলা পর্যায়ে পদক অর্জন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme