সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীর ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ১৫৪৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতীতে ৩টি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (৪ মার্চ) উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা’র নিকট ১১ জন প্রার্থী ও জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান’র নিকট ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

মনোনয়ন পত্র জমাদানকৃতরা হলো- চেয়ারম্যান পদে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম(স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার (স্বতন্ত্র) ও হারুন অর রশিদ(স্বতন্ত্র)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম ও নুরুন্নবী সিদ্দিকী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক সল্লা ইউপি সদস্য হেনা বেগম, ফাতেমা খাতুন বৃষ্টি, মোছাঃ রিনা পারভীন, চায়না আক্তার ও রোকেয়া সুলতানা মুন্নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme