সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

নাগরপুরে ফরিদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ১২০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ ।

সোমবার দুপুরে উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন।

মো. ফরিদুর রহমান ফরিদ বলেন দল মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ আমাকে জয়ী করবে । কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি নাগরপুর উপজেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগ হিসেবে নয় নেতাকর্মীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি।

ছাত্রলীগ নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি। উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি।

সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়ে মানুষের কাছে যাচ্ছি।

একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি। এ সময় তার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme