সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মির্জাপুরে বাস চাপায় বৃদ্ধ পথচারী নিহত

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৯৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় নকুল চন্দ্র সাহা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নকুল চন্দ্র সাহার বাড়ি পাকুল্যা কর্মকার পাড়া বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে নকুল চন্দ্র সাহা মহাসড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম মো. কাউছার জানান, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme