সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ দিন পর টাঙ্গাইলের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ২৯৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দীর্ঘ দিন পর টাঙ্গাইলের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য তার সফর সঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

আগামী ১৪ মার্চ মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত স্মারকের সূত্রে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ ও আটটি সংসদীয় আসনের এমপি দের মাঝে রয়েছে নানা প্রস্তুতি।

উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মাঝে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

ইতি মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সংসদ সদস্যদের ব্যানার সম্বলিত শুভেচ্ছা গেট তৈরীর কাজ চলছে।

মহাসড়কের পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণদের অবহিত করা হয়েছে। রাস্তার দু’পাশে ফুল ও ব্যানার টাঙ্গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন দলীয় নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।

পরিস্কার পরিছন্ন করা হচ্ছে মহাসড়ক সহ মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

উপ মহাদেশের প্রখ্যাত দানবীর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক দানবীর রনদা প্রসাদ সাহার আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস পরিদর্শনে প্রথম বারের মত আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সে লেগেছে উৎসবের আমেজ। নানা সাজে সজ্জিত করাসহ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে কুমুদিনীতে। ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে এ অনুষ্ঠান হবে।

এ দিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট নানা সাজে সজ্জিত করা হচ্ছে।

কুমুদিনী হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে দানবীর রনদা প্রসাদ সাহার মুড়ালসহ বিভিন্ন স্থাপনা।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তার বলয় তৈরি করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme