সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে শিশুতোষ আলোকচিত্র উৎসব শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ১২০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে তিন দিনব্যাপী শিশুতোষ আলোকচিত্র উৎসব শুরু হয়েছে।

এ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে “শিশুদের জন্য ফাউন্ডেশন” আয়োজিত টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো. সেলিম আহমেদ।

সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেখক জুলফিকার হায়দার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, শাহীন কলেজের উপাধ্যক্ষ খন্দকার হাকিমুজ্জামন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুতোষ আলোকচিত্র উৎসব বায়োস্কোপ ৩ এর উৎসব পরিচালক মুঈদ হাসান তড়িৎ ও আহ্বায়ক সাব্বির আহমেদ শিহাব।

এ আলোকচিত্র উৎসবে শিশুদের তোলা ৫৫টি, টাঙ্গাইলের আলোকচিত্রীদের তোলা ১৩টি এবং বঙ্গবন্ধুর সঙ্গে শিশুদের ৭টি আলোকচিত্র স্থান পেয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme