সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর কটন মিলে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১২৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরের গোড়াই এলাকার নাহিদ কটন মিলের কম্পোজিট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আগুনে পুড়ে গেছে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে ।

নাহিদ কটন মিলের এ্যাডমিন ম্যানেজার মো. মোস্তাকিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মিলের সাত নং ইউনিটের কম্পোজিট গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পরে।

পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া সুতা উৎপাদনের যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কোন শ্রমিক কর্মচারী আহত হয়নি।

এ ব্যাপারে নাহিদ কটন মিলের জেনারেল ম্যানেজার মো. শহিদুল আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে ।

প্রাথমিক ভাবে এক কোটি টাকা ক্ষয়-ক্ষতির ধারনা করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ও ক্ষয়-ক্ষতির সঠিক পরিমানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনোরঞ্জন সরকার জানান, পুলিশ,মিলের শ্রমিক-কর্মচারী ও ফায়ার সার্ভিসের মির্জাপুর ও কালিয়াকৈর ৫টি ইউনিট মিলে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি ।

ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত চলছে,তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমান বলা যাবে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme